খুলনায় দুই গৃহবধূর আত্মহত্যা
সারাদেশ

খুলনায় দুই গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা নগরী ও ডুমুরিয়ায় গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দুই গৃহবধূ। দুজনেরই মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শনিবার (২২ আগস্ট) নগরীর লবণচরা থানার মুক্তার হোসেন রোডের মুক্তার হোসেন রোডের ভাড়া বাসায় বাশের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ লামি (১৮)। সকালে তুচ্ছ কারণে স্বামী আলামিনের ওপর অভিমানে আত্মহননের পথ বেছে নেন তিনি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার রাসেল মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন ওই দম্পতি। সকাল সাড়ে ১০টার দিকে লামি ফোন দিলে স্বামী আলামিন তাকে ব্যস্ততা দেখান। এ অভিমানে নিজ ঘরে বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। এ সময় স্বামী আলামিন ও প্রতিবেশীরা উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে শুক্রবার (২১ আগস্ট) সকালে ডুমুরিয়া উপজেলার কাগজিপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ ঝর্ণা বেগম (২৫)।

পরিবার সূত্রে জানা গেছে, কাগজিপাড়া এলাকার মুনসুর আলী জোয়াদ্দারের মেয়ে ও নোয়াকাঠি এলাকার আলামিন শেখের স্ত্রী ঝর্ণা বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। সকলের অজান্তে ঝর্ণা নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ডুমুরিয়া থানার এসআই মু. আইয়ুব আলী জানান, এ ঘটনায় ঝর্ণা বেগমের বাবা অপমৃত্যুর মামলা করেছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা