বৈরি আবহাওয়ায়ও নামছে নদীর পানি
সারাদেশ

বৈরি আবহাওয়ায়ও নামছে নদীর পানি

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে রূপান্তরিত হয়ে বরিশাল বিভাগে সৃষ্ট স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ইতোমধ্যে পানি নামতে শুরু করেছে।

পুরোপুরি পানি নেমে যেতে আরও ৩/৪ দিন সময় নেবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড বরিশাল কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাসুম বিল্লাহ। তিনি বলেন, এই অঞ্চলের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও তা কিন্তু জোয়ারভিত্তিক। অর্থাৎ জোয়ার শেষে পানিটা নেমে যাচ্ছে, স্থায়ী হচ্ছে না।

পানির এই প্রবাহকে বন্যা পরিস্থিতি বলতে নারাজ এই প্রকৌশলী। তিনি বলেন, বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে যদি টানা তিনদিন বা ততোধিক সময় স্থায়ী হয়, তাহলে সেটি বন্যা পরিস্থিতি।

তবে বরিশাল বিভাগীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সমুদ্রের পানিপ্রবাহ ও আবহাওয়া বিশ্লেষণে ‘ছোট আকারের বন্যা’ পরিস্থিতি অতিক্রম করছে দক্ষিণাঞ্চল।

সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক মিলন হাওলাদার জানিয়েছেন, শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টা থেকে আজ শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত বরিশালে ৪৮.৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি আরও ৩/৪ দিন চলবে। উপকূলে বৈরি আবহাওয়া বিরাজ করছে। সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদীতে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত জারি করা আছে।

তিনি বলেন, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট স্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। সেই প্রভাবে দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, গত তিনদিন বরিশাল বিভাগের প্রধান প্রধান নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও সেই পানিপ্রবাহ আবার প্রতিদিন বিপৎসীমার নিচে নেমে গেছে।

হিসেব বলছে, ২০ আগস্ট কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ২১ আগস্ট পানির স্তর কমে ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। আর আজ ২২ আগস্ট স্তর আরও নিচে নেমে বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

তবে আজও ভোলা জেলার দৌলতখান উপজেলায় সুরমা ও মেঘনা নদীর পানি বিপৎসীমার ৭৪ সেন্টিমিটার ওপর দিয়ে এবং ভোলা খেয়াঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীর পানিপ্রবাহ বইছে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

বাস ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭...

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা