জোয়ারের পানিতে রায়পুরে ২০ গ্রাম প্লাবিত
সারাদেশ

জোয়ারের পানিতে রায়পুরে ২০ গ্রাম প্লাবিত

নিজস্ব প্রতিবেদক:

টানা চার দিনের প্রবল বর্ষণ ও মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে লক্ষ্মীপুর রায়পুরের উপকূলীয় চারটি ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।

২০টি গ্রাম প্লাবিত হওয়ায় প্রায় ৩০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন লোকজন। ডুবে গেছে কৃষকের ফসল। ভেসে গেছে শতশত পুকুর ও ঘেরের মাছ। মেঘনা নদীতে স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৬ ফুট পানি বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, প্লাবিত হয়েছে উত্তর চর-আবাবিল, দক্ষিণ চর-আবাবিল, উত্তর চরবংশী ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাজীমারা, চর কাচিয়া, জালিয়ার চর, কুচিয়ামোড়া, চরলক্ষ্মী, চরবংশী, চর ঘাশিয়া, টুনুর চরসহ ২০টি গ্রাম।

অস্বাভাবিক জোয়ারে কারণে নিন্মাঞ্চল এলাকার সংযুক্ত খাল, বসতঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয়প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে হাঁটু পরিমাণ, কোথাও কোমর পানিতে ডুবে আছে। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার পুকুর, মাছের ঘেরের অন্তত অর্ধকোটি টাকার মাছ ভেসে গেছে।
এদিকে জানা গেছে, এই অঞ্চলের অন্তত তিন হাজার পানের বরজ কোমর পানিতে তলিয়ে গেছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি উপজেলা কৃষি অধিদফতর।

স্থানীয়রা জানান, গত কয়েক দশকেও এত পানি চোখে দেখেননি তারা। চরবংশী এলাকার কৃষক মো. হানিফ বলেন, দ্বিতীয় দফায় পরপর তিন দিন জোয়ারের পানিতে আমার বাড়ি তলিয়ে গেছে। এতে প্রায় ১.৫ একর ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পুকুরের মাছ ভেসে গেছে। চরম দুর্ভোগে রয়েছি আমি ও আমার পরিবারের লোকজন। একই সুরে কথা বলেন ওই এলাকার বৃদ্ধ আবুল কালাম গাজীসহ অনেকেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী জানান, প্রবল বর্ষণ ও জোয়ারের পানি বৃদ্ধির কারণে বেড়িবাঁধের বাইরে বেশকিছু কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি, সড়কের গাছসহ ফসল ও মাছের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। উপজেলা কৃষি বিভাগ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা