ভালুকায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৬
সারাদেশ

ভালুকায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৬

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ভালুকায় বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো দশ জন।

শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে হতাহতদের উদ্ধারে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমাম পরিবহনের দ্রুতগতির একটি বাস হালুয়াঘাট থেকে ঢাকায় যাচ্ছিল। সকাল ৯টার দিকে উপজেলার কলেজগেট এলাকায় নিয়ন্ত্রণ হারালে বাসটির সঙ্গে ময়মনসিংহগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের ৬ জন নিহত হন।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতদের মধ্যে দুই শিশু ও দুইজন নারীও রয়েছেন। তাদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা