খুলছে চট্টগ্রামের বিনোদন কেন্দ্র, মানতে হবে ১৬ টি শর্ত
সারাদেশ

খুলছে চট্টগ্রামের বিনোদন কেন্দ্র, মানতে হবে ১৬ টি শর্ত

নিজস্ব প্রতিনিধি:

পাঁচ মাসের বেশি সময় বন্ধ থাকার পর ১৬ শর্তে চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র খুলছে শনিবার (২২ আগস্ট)।

জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেন জানান, 'দর্শনার্থীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলকসহ ১৬টি শর্ত বাস্তবায়ন সাপেক্ষে আমরা নগরীর বিনোদন কেন্দ্রগুলো চালুর সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে সব বিনোদন কেন্দ্র দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। তবে কোন বিনোদন কেন্দ্র যদি এসব শর্ত না মানে তাহলে সেটি পুনরায় বন্ধ করে দেওয়া হবে।

জেলা প্রশাসক বলেন, বিনোদন কেন্দ্রগুলো এসব নির্দেশনা মানছে কিনা তা তদারকি করতে একটি ‘মনিটরিং টিম’ থাকবে। তারা বিনোদন কেন্দ্রগুলোতে সরেজমিনে গিয়ে এসব বিষয় তদারকি করবেন।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে- পার্কের প্রবেশ পথে জীবাণুমুক্ত টানেল স্থাপন, থার্মাল স্ক্যানারের মাধ্যমে দর্শনার্থীদের শরীরের তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা, পার্কে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের শারীরিক দূরত্ব বজায় রাখা, প্রবেশ পথে নিরাপদ শারীরিক দূরত্বের জন্য এক মিটার পরপর মার্কিং লাইন করা, পার্কে ময়লা ফেলার পাত্র ও স্যানিটাইজার অথবা হাত ধোয়ার ব্যবস্থা রাখা, পার্ক খোলার আগে-পরে এবং মধ্যবর্তী সময়ে বিভিন্ন রাইড ও শৌচাগার জীবাণুমুক্ত করা, দর্শনার্থীরা শৌচাগার ব্যবহারের পর দরজার হাতল ও বেসিন জীবাণুমুক্ত করা, রাইডে দর্শনার্থীদের এক আসন পরপর বসানো এবং যেসব রাইডে শারীরিক দূরত্ব বজায় রাখা যাবে না সেগুলো বন্ধ রাখা, পার্কের প্রবেশপথ ও রাইডের কাছে তিন জনের বেশি জনসমাগম করতে না দেওয়া, স্বাস্থ্যবিধির বিষয়ে কর্মচারীদের প্রশিক্ষণ ও স্বাস্থ্য সুরক্ষা কাপড় পরা নিশ্চিত করা, পার্কের ভেতরে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বোর্ড, লিফলেট বিতরণ করা এবং ফুড কর্নারে বসে খাওয়া দাওয়া না করা।

করোনার প্রাদুর্ভাব শুরুর পর ১৮ মার্চ চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্রগুলো বন্ধ করা হয়। ওইদিন দুপুর থেকে পুলিশ পতেঙ্গা সৈকত, সিআরবি শিরীষতলাসহ বিভিন্ন উন্মুক্ত বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি ঠেকাতে কড়াকড়ি আরোপ করে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

বিনোদন কেন্দ্রগুলো শনিবার থেকে খুললেও চট্টগ্রাম চিড়িয়াখানা খুলবে আগামীকাল রোববার (২৩ আগস্ট)। চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, "নগরীর অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো আজ থেকে খুললেও চট্টগ্রাম চিড়িয়াখানা আগামীকাল থেকে খুলবে। শুক্রবার (২১ আগস্ট) চট্টগ্রাম চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক ইলিয়াস হোসেন স্যার এ সিদ্ধান্ত দিয়েছেন। চিড়িয়াখানায় যেহেতু সবসময় ব্যাপক জনসমাগম হয়, সেজন্য বাড়তি প্রস্তুতি নিতেই একদিন বেশি সময় নেওয়া হয়েছে।"

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

বাস ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭...

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা