বাংলাদেশি দুই নির্মাণ শ্রমিককে আটক করেছে বিএসএফ
সারাদেশ

বাংলাদেশি দুই নির্মাণ শ্রমিককে আটক করেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক:

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর ময়দান সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করেছে।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের সোহরাব আলীর পুত্র রাজমিস্ত্রী শামীম হোসেন (২৬) ও মো. হামিদুল ইসলামের পুত্র শাহজালাল মিয়া (১৭) শুক্রবার রাত ১২ টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৬ এর ৭ এস পিলারের নিকট কুচবিহার জেলার দিনহাটা থানার দীঘলটারী গ্রামের মৃত হাসু ডাকাতের পুত্র নাজির হোসেনের বাড়ির গেট নির্মাণের কাজ করতে যায়।

এ সময় ভারতের দীঘলটারী বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ বাংলাদেশি অনুপ্রবেশের বিষয়টি জানতে পেরে নাজির হোসেনের বাড়ি থেকে ওই বাংলাদেশি দুজনকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকরা দীঘলটারী বিএসএফ ক্যাম্পে আটক আছে বলে একটি সূত্র জানিয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা বিষয়টি নিয়ে বিএসএফ-এর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো প্রকার সাড়া পাওয়া যায়নি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

বাস ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭...

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা