নগরকান্দায় অটোচালকের মরদেহ উদ্ধার
সারাদেশ

নগরকান্দায় অটোচালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: নগরকান্দায় ঢাকা-খুলনা বিশ্বরোডের পাশ থেকে অটোরিকশা চালক ফরহাদ খানের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ফরহাদ মাদারীপুরের শিবচর উপজেলার আইনুদ্দীন মোল্যাকান্দি গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে।

শুক্রবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের সাদিপুর থেকে হাত, পা, মুখ ও চোখ বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নগরকান্দা থানায় মামলা হয়েছে।

ফরহাদের ভগ্নিপতি আ. সালাম মাতুব্বর বলেন, ফরহাদ শুক্রবার বিকাল তিনটায় দিকে বাড়ি থেকে অটো নিয়ে বের হন। পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘প্রথমে অজ্ঞাতনামা হিসেবে মরদেহ উদ্ধার করি। পরে আত্মীয়-স্বজন এসে শনাক্ত করেন। ধারণা করা হচ্ছে, দুস্কৃতকারীরা তাকে অন্য কোথাও খুন করে মরদেহ এ স্থানে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে যান।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা