ছবি-সংগৃহীত
সারাদেশ

টেকনাফে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

জেলা প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : ফেনীতে বাসের ধাক্কায় নিহত ২

সোমবার (১০ জুলাই) ভোররাত ৩টার দিকে টেকনাফ সাবরাং ইউনিয়ন কুরাবুইজ্জ্যা পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন-টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর জালিয়া পাড়ার মৃত মো. আলীর ছেলে আকতার হোসেন (৪০), ৯ নম্বর ওয়ার্ড খানকার ডেইলের মৃত হাজী আমীর হামজার ছেলে মো. ইউনুছ (৫৮) ও চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড তরচঘাট পশ্চিম বাটাখালীর নবাব মিয়ার ছেলে মো. সোহেল (২৩)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় বন্দুক, এক রাউন্ড গুলি ও লম্বা ছোরা, লম্বা রাম দা, কিরিচ ও লোহার রড জব্দ করা হয়েছে।

আরও পড়ুন : মানিকগঞ্জে মাদকসহ গ্রেফতার ৬

ওসি মো. আব্দুল হালিম বলেন, টেকনাফের সাবরাং ইউপিস্থ কুরাবুইজ্জ্যা পাড়া এলাকায় ১০/১২ জনের একটি ডাকাত দল অস্ত্র-সস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। সোমবার দিনগত রাত ৩টার দিকে টেকনাফ থানার পুলিশের দুটি টিম অভিযানে অংশ নেয়। পরে ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় তিন ডাকাত টমটম (ইজিবাইক) যোগে যাওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : ভবনের বিমচাপায় শ্রমিক নিহত

ওসি আরও বলেন, গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তাদের বিরুদ্ধে টেকনাফ, রামু ও ফেনী সদর থানায় একাধিক মামলা আছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। তাদের সঙ্গে জড়িত অন্যান্য আসামীদেরও আইনের হাতে সোপর্দ করার জন্য তদন্ত অব্যহত রয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা