ছবি-সংগৃহীত
সারাদেশ

ভবনের বিমচাপায় শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় নির্মাণাধীন ভবনের বিম ভেঙে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

আরও পড়ুন : বাল্কহেড ডুবে তিন শ্রমিকের মৃত্যু

সোমবার (১০ জুলাই) দুপুরের দিকে উপজেলার বাগআঁচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম- জাহিদ হোসেন (১৭)। জাহিদ সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের আবু তালেবের ছেলে।

নিহতের ভগ্নিপতি শিমুল জানান, জাহিদ পেশায় একজন রাজমিস্ত্রি। বাগআঁচড়ার কামরুল ইসলামের একটি বাড়ি নির্মাণের সেন্টারিংয়ের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবসত বিম ভেঙে পড়লে জাহিদ চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন : কাঁঠাল নিয়ে সংঘর্ষে নিহত ৩

নির্মাণাধীন বাড়ির মালিকের ভগ্নিপতি আব্দুল আল মামুন বলেন, বিল্ডিংয়ের কাজ করার সময় অসাবধানতাবসত এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর শুনে আমি তাদের বাড়িতে যাই। এখানে এসে জানতে পারলাম তারা দীর্ঘ ৩ মাস যাবত ওই বিল্ডিংয়ে কাজ করছিল। নিয়ম অনুযায়ী আমরা তার জন্য যা করার দরকার তাই করবো।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় এখনো কোনো মামলা হয়নি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা