ছবি : সংগৃহিত
সারাদেশ
লক্ষ্মীপুর

ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরের দত্তপাড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য ইমাম হোসেন সুমনকে হয়রানি করার অভিযোগ উঠেছে। জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে তার বিরুদ্ধে অপপ্রচার ও বিভিন্ন দপ্তরে সাজানো অভিযোগ দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ ঘটনায় তিনি প্রশসানের হস্তক্ষেপ কামনা করছেন।

আরও পড়ুন: ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কাজী সুমন বলেন, আমি আমার পৈত্রিক সম্পত্তিতে ভবন নির্মাণ করতেছি। কিন্তু পাশ্ববর্তী প্রবাসী আহসান উল্যা তার স্ত্রী হোসনেয়ারাকে দিয়ে আমাকে হয়রানি করাচ্ছেন। গণমাধ্যমকেও ভূল তথ্য দিয়ে সংবাদ প্রচার করাচ্ছে।

তিনি বলেন, দত্তপাড়া ইউনিয়নের দরজীপাড়া মৌজার ১৩৬ নম্বর খতিয়ানে ১২৫ নম্বর দাগে ৬ শতাংশ জমি রয়েছে। জমির মালিক আমার বাবা মনির আহাম্মদ। কিন্তু আমাদের প্রতিবেশি আহসান উল্যা ও তার স্ত্রী হোসনেয়ারা ওই জমিন তাদের মালিকানা দাবি করে আমাদের হয়রানি করে আসছেন। এ নিয়ে আদালতে মামলাও করেছে।

আরও পড়ুন: বাল্কহেড ডুবে তিন শ্রমিকের মৃত্যু

এছাড়া থানা পুলিশের কাছে একাধিকবার লিখিত দিয়েছে। স্থানীয়ভাবে বেশ কয়েকবার শালিসি বৈঠক হয়েছে। বৈঠকে কাগজপত্র পর্যালোচনা করে তাদের জমির মালিকানা নেই বলে রায় হয়। কিন্তু তারা স্থানীয়দের সিদ্ধান্ত মেনে না নিয়ে বার বার আমাদেরকে হয়রানি করে আসছেন।

তিনি আরও বলেন, হোসেনেয়ারাদের ১২৫ নম্বর দাগে কোন জমি নেই। তবে ২০৪ নম্বর খতিয়ানে ১২১, ১২৪, ১২৯, ১৩০ ও ১৩১ দাগে তাদের জমি রয়েছে। ওই দাগগুলোর একটি অংশের জমি পুকুরেও আছে। কিন্তু তারা পুকুরের জমি না নিয়ে আমাদের মালিকানাধীন অন্য খতিয়ানের ১২৫ দাগের জমি দখল করার পাঁয়তারা করছে। আমি আমাদের জমিতে দোকানঘর নির্মাণ করতে গেলে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং হয়রানি করছে। আমি এর প্রতিকার চাই।

আরও পড়ুন: মাগুরায় ৮৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভবন উদ্বোধন

স্থানীয় বাসিন্দা মো. বেলাল, শামীম ও সুমন বলেন, এ জমিটি মেম্বার সুমনদের। দীর্ঘদিন থেকে আমরা তাদের দখলে দেখে আসছি। এ দাগে হোসেনেয়ারাদের কোন জমি নেই। হয়রানির উদ্দেশ্যে তারা বিভিন্ন দপ্তরে অভিযোগ দিচ্ছে। স্থানীয়ভাবে শালিশ বৈঠক হয়েছে। ওইসব বৈঠকে আমরাও ছিলাম। কিন্তু শালিসের রায় না মেনে তারা মেম্বার সুমনকে হয়রানি করছেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হোসনেয়ারা বেগম বলেন, রাস্তা থেকে বাড়ি পর্যন্ত জমিটি আমাদের কেনা। কিন্তু সুমনরা তা জোরপূর্বক দখলের পাঁয়তারা করেন। এনিয়ে ল্যান্ড সার্ভে ট্রাব্যুনালে মামলা চলমান রয়েছে। মামলা নিষ্পত্তি না হতেই সুমন দোকান নির্মাণ কাজ শুরু করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা