ছবি-সংগৃহীত
সারাদেশ

পাগলা কুকুরের কামড়ে আহত ১০

জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হবে

রোববার (৯ জুলাই) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার তারুয়া, খারাসার ও নাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাতজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- হামিদা (২৪), মিহির (১২), লামিম (৬), ইয়ামিন (৫), লামিছা (৩), খাদিজা (১০), ফাহিম (১০)।

আহতের স্বজন ও স্থানীয়রা জানান, উপজেলার খাড়াসার গ্রাম থেকে একটি পাগলা কুকুর সকাল থেকেই উৎপাত শুরু করে। কুকুরটি খাড়াসার থেকে পথচারীদের কামড় দেয়। পরে তারুয়া, খারাসার ও নাওঘাট এলাকায় যায়। সেখানে নারী-শিশুদের কামড় দেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : একদিনেই হাসপাতালে ৮২০ জন

তারুয়া ইউনিয়নের চেয়ারম্যান বাদল সাদির জানান, পাগলা কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহত হওয়ার বিষয়টি জেনেছি। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ বলেন, এ ঘটনা সম্পর্কে আমরা অবগত নই। খোঁজ নিয়ে পরে বলা যাবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা