ছবি-সংগৃহীত
সারাদেশ

আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জ শহরের একটি পুকুর থেকে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমান (৬২) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : ঝালকাঠিতে যুবকের মরদেহ উদ্ধার

রোববার (৯ জুলাই) সকাল ৯টার দিকে শহরের চর শোলাকিয়া এলাকার ব্যাপারি বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গতকাল শনিবার রাত ৮টার দিকে বাদল বাসা থেকে হাঁটতে বের হয়ে আর ফেরেননি। পরে আজ সকালে চর শোলাকিয়া এলাকার ব্যাপারি বাড়ির পুকুরে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় এলাকাবাসী। তারপর তারা দ্রুত পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে, তিনি আওয়ামী লীগ নেতা বাদল রহমান। এরপর পুলিশ মরদেহটি উদ্ধার করে কিশোরগঞ্জ মডেল থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন : নিখোঁজের পর মিলল ২ ভাইয়ের মরদেহ

নিহত বাদল রহমানের বড় ভাই আতাউর রহমান খান মিলন জানান, আমার ভাইকে নিশ্চয়ই কেউ হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে। আর আমার ভাইয়ের হত্যাকারদের সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মৃত্যু কিভাবে হয়েছে, স্বাভাবিক না অস্বাভাবিক- দুটি বিষয় মাথায় রেখেই তদন্ত করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা