সারাদেশ

ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে ৭১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় মামলা হয়েছে। পুলিশ বুধবার (৫ জুলাই) দুপুরে আসামিকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠিয়েছে।

আরও পড়ুন : আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু

মামলার এজাহার সূত্রে জানা গেছে, থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আসামি মো. সুজন শেখ (৩৫) মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের কলারন গ্রামের বোনানজা জুট কম্পোজিট ফ্যাক্টরির পাশের ব্রিজের উপর মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এ সময় বোয়ালমারী থানার উপ পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ মণ্ডলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে সুজন শেখকে ৭১ পিস ইয়াবাসহ আটক করে। সুজন উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের মো. বিষু শেখের ছেলে এবং চিহ্নিত মাদক কারবারি।

পরে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় আব্দুল লতিফ মণ্ডল বাদি হয়ে সুজনকে একমাত্র আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারনীর ১০ (ক) ধারায় বোয়ালমারী থানায় মামলা করেন। আসামিকে বুধবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : মেক্সিকোতে নারীসহ ৬ জনকে হত্যা

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ৭১ পিস ইয়াবা পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে বুধবার ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা