ছবি-সংগৃহীত
সারাদেশ

গোসলে নেমে ২ যুবকের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি: হাওরে গোসল করতে নেমে দুই যুবকের মৃত্যু হয়েছে। মৃতরা হলো- পটুয়াখালীর লিমন (২৪) ও নোয়াখালীর মাইজদী উপজেলার রাফু (২৪)।

আরও পড়ুন: ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মরিচখালী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মরিচখালী এলাকার বন্ধু তৌকিরের বিয়েতে বেড়াতে এসেছিলেন লিমন ও রাফু। মঙ্গলবার দুপুরে গোসল করতে বাড়ির পাশের হাওরে নেমে তলিয়ে যান তারা। পরে তাদেরকে উদ্ধার করে করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বন্ধু তৌকির শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন: নিরপেক্ষতা না থাকলে চলে যাব

করিমগঞ্জ থানার ওসি শামসুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা