ছবি-সংগৃহীত
সারাদেশ

৯৯৯-এ কল, শতাধিক পর্যটক উদ্ধার

জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জে হাওরে ঘুরতে গিয়ে মেঘনা নদীতে পথ হারায় একটি পর্যটকবাহী নৌকা। পরে ৯৯৯-এ কল পেয়ে শতাধিক পর্যটককে উদ্ধার করেছে নৌ-পুলিশ।

আরও পড়ুন : মুন্সিগঞ্জে ট্রলারডুবি, নিহত ৮

শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বাজিতপুর উপজেলার আইনালঘোফ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

জানা গেছে, শনিবার সকালে ৪৫টি মোটরসাইকেলে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেলিহাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলামের নেতৃত্বে ১০৭ জন পুরুষ কিশোরগঞ্জ হাওর ভ্রমণে যান। কিশোরগঞ্জের বাজিতপুর পাটুলিঘাটে মোটরসাইকেল রেখে নৌকায় অষ্টগ্রাম হাওরে ভ্রমণ করেন।

আরও পড়ুন : পুলিশকে টাকা না দেয়ায় মিথ্যা প্রতিবেদন

সারাদিন অলওয়েদার সড়ক ও হাওর ভ্রমণ শেষে অষ্টগ্রাম থেকে ইঞ্জিনচালিত বড় নৌকায় করে বাজিতপুরের পাটুলিঘাটে ফেরার পথে রাত সাড়ে ১০টা মেঘনা নদীতে পথ হারিয়ে ফেলে। এরপর যাত্রীরা ৯৯৯-এ ফোন দিলে নৌ-পুলিশ কিশোরগঞ্জ সদস্যরা গিয়ে বাজিতপুর উপজেলার আইনালঘোফ এলাকা থেকে তাদের উদ্ধার করেন।

আরও পড়ুন : মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

নৌ-পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ৯৯৯-এ কল পাওয়ার পর তাদেরকে উদ্ধার করে নিরাপদে পাটুলিঘাটে পৌঁছে দিয়েছি। নৌকায় শতাধিক পর্যটক ছিল তাদের কারো কোনো ক্ষতি হয়নি।

সান নিউজ/এমএ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা