সারাদেশ

ম্যাক্সির ধাক্কায় ব্যবসায়ী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ম্যাক্সি নামে চার চাকার যানবাহনের ধাক্কায় বিল্লাল মিয়া (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

আরও পড়ুন : ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

মঙ্গলবার (৪ জুলাই) দুপুর ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ি বিল্লাল মিয়া মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের সম্পদপুর গ্রামের লাল খা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহপুর নতুন বাজারে শায়েস্তাগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিক্সা দাঁড়ানো অবস্থায় হবিগঞ্জগামী একটি ফোর হুইলার ম্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে ধাক্কা দেয়। সিএনজিটি রাস্তা থেকে ছিটকে কাঁচা রাস্তায় পড়ে যায়। এতে সিএনজির পিছনের একটি চাকা ফেটে যায়। এতে সিএনজিতে থাকা যাত্রী বিল্লাল মিয়া গুরুতর আহত হন। পথচারীরা আহত বিল্লালকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ জেলা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক হোটেলে, নিহত ১৫

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈনুল ইসলাম ভূইয়া সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত গাড়ী দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে এবং এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা