সারাদেশ

হত্যা মামলায় ২ আসামি গ্রেফতার

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে খলতবাড়ী গ্রামে কৃষক সাহেব আলী (৫০) চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে ময়মনসিংহের র‌্যাব-১৪।

আরও পড়ুন: বাবু চেয়ারম্যানের সহযোগী গ্রেফতার

মামলা রজুর ৬ ঘন্টার মধ্যে মঙ্গলবার (৪ জুলাই) ভোরে অভিযান চালিয়ে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার একটি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- গৌরীপুর উপজেলার খলতবাড়ী গ্রামের জহিরুল ইসলাম (১৯) ও তার বাবা বাবুল মিয়া (৫৬)। ময়মনসিংহের র‌্যাব-১৪, সিপিএসসি মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ফসলি জমিতে মাটি ফেলাকে কেন্দ্র করে শনিবার (১ জুলাই) বিকেলে প্রতিপক্ষ বাবুল মিয়া ও তার লোকজন সশস্ত্র হামলা চালায় সাহেব আলীর ছেলে রাজীব মিয়ার ওপর। এসময় ছেলেকে বাঁচাতে আসলে সাহেব আলীকে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে প্রতিপক্ষের লোকজন।

আরও পড়ুন: কলেজছাত্রী হত্যায় প্রেমিকের ফাঁসি

ওইদিন দিনগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে আহত সাহেব আলী মারা যান। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে রাজীব মিয়া সোমবার দিনগত রাতে গৌরীপুর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান জানান-সাহেব আলী হত্যা মামলার এজাহারভুক্ত ৪ ও ১৪ নম্বর দুই আসামীকে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করে ময়মনসিংহ- র‌্যাব-১৪। গ্রেফতারকৃত দুই আসামীকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা