সারাদেশ

বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : তিস্তার পানি বিপৎসীমায়, দিশেহারা মানুষ

শুক্রবার (৩০ জুন) সকাল ৬টা ১০ মিনিটের দিকে উপজেলার পান্থাপাড়া ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রাইভেটকার চালক মিজান মিয়া (৩৫) ও প্রাইভেটকারের যাত্রী আবুল বাশার মিয়া (৫৫)। তাদের সঙ্গে থাকা আইডি কার্ডের তথ্য অনুসারে মিজান মিয়া কুমিল্লা জেলার মেঘনা উপজেলার দাউদকান্দি এলাকার হক মিয়ার ছেলে এবং বাশার মিয়া ঢাকার খিলক্ষেত এলাকার আবদুল মান্নান মিয়ার ছেলে।

আরও পড়ুন : মেক্সিকোতে তাপপ্রবাহে শতাধিক মৃত্যু

প্রতক্ষ্যদর্শীরা জানায়, শুক্রবার সকালে বগুড়া থেকে রংপুরগামী একটি প্রবক্স প্রাইভেটকার (ঢাকা মেট্রো খ ১২-৩০৮৬) পান্তাপাড়া ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী পরিবহন পলাশবাড়ী এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব-১৫-৫২৭৪) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলে প্রাইভেটকারের ড্রাইভার মিজান ও যাত্রী আবুল বাসার ঘটনাস্থলেই নিহত হয়।

এ খবর পেয়ে উদ্ধার তৎপরতা কার্যক্রম পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন।

আরও পড়ুন : জুলাইয়ে ঢাকা-দিল্লি ফ্লাইট শুরু

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিহতদের আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনগত প্রক্রিয়া শেষে লাশ হন্তান্তর করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা