সারাদেশ

বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত

জেলা প্রতিনিধি : রংপুরে বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে পিকআপচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সোয়া ৮টার দিকে নগরীর হাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পিকআপচালকের নাম মিনহাজুল ইসলাম। তিনি বগুড়ার আজগার আলীর ছেলে।

আরও পড়ুন : রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৭

স্থানীয়রা জানায়, সকালে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস সৈয়দপুর থেকে রংপুরের দিকে আসছিল। বাসটি হাজিরহাট এলাকায় আসলে রংপুর থেকে সৈয়দপুরগামী মুরগিবাহী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপচালক মিনহাজ নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

নগরীর হাজিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব বসুনিয়া জানান, মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা