সারাদেশ

স্বেচ্ছাসেবীদের টি-শার্ট বিতরণ

নিনা আফরিন, পটুয়াখালী : টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন কর্তৃক স্থানীয় স্বেচ্ছাসেবী উদ্ধার কর্মীদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ আজ সোমবার সকালে ১২ জন স্বেচ্ছাসেবকের মাঝে এ পোশাক বিতরণ করেন।

আরও পড়ুন : ব্যবস্থা নিলে সংকট তৈরি হবে

টুরিস্ট পুলিশ জানায়, দেশ বিদেশ থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে আসা পর্যাটকরা সমুদ্রে গোসলে নেমে অসতর্কতাবশত সমুদ্রের তীর হতে দূরে চলে যায়। আবার অনেক সময় সাঁতার না জানার কারণে সমুদ্রের ঢেউয়ে হাবুডুবু খায়। অনেক সময় পর্যটকরা গোসল করতে নেমে আবেগে আত্মহারা হয়ে সমুদ্র তীর হতে সমুদ্রের ভিতরে চলে যায়। তখন তারা সকলেই বিপদের মধ্যে পতিত হয়। বিপদগ্রস্ত এই পর্যটকদের তৎক্ষণাৎ দ্রুততার সহিত উদ্ধার করে তীরে নিরাপদে নিয়ে আসার জন্য কুয়াকাটা সমুদ্র সৈকতের স্পিড বোড ও বীচ বাইক ব্যাবসায়ী লিটন খানের নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবী উদ্ধারকারী দল সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। ইতিপূর্বে তারা অনেক পর্যাটকদের অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা হতে রক্ষা করেছে। উদ্ধারকারী স্বেচ্ছাসেবী এই দলটি সার্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশের নির্দেশনায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আসছিল। ১২ জনের একটি স্বেচ্ছাসেবী উদ্ধারকারী দলকে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছেন। কুয়াকাটা সমুদ্র সৈকতে যে কোন উদ্ধার অভিযান,পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সহ সকল ধরনের পর্যটন বান্ধব কর্মসূচিতে তারা টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নকে সহায়তা করে যাচ্ছে। তাদের কাজে গতিশীলতা আনতে ও উৎসাহিত করতে এবং কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকরা যাতে উদ্ধারকারী দলকে সহজে চিনে তাদের সাহায্য নিতে পারে সেজন্য তাদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ উদ্ধার কর্মীদের কাজের ব্যাপক প্রশংসা করে বলেন, তাদের কাজের এই ধারাবাহিকতা এক সময় তাদের জাতীয় স্বীকৃতি দিবে। উদ্ধারকর্মীদের উদ্ধার অভিযানে টুরিস্ট পুলিশ সব সময় পাশে আছে এবং থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন : পাকিস্তানে বজ্রপাতে নিহত ১১

এসময় আরো উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ইনচার্জ, পুলিশ পরিদর্শক আবু শাহদাৎ মোঃ হাচনাইন পারভেজ, পুলিশ পরিদর্শক হুমায়ূন কবির, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ, স্থানীয় পর্যটক ও স্টেক হোল্ডার গন ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা