ছবি : সংগৃহিত
সারাদেশ

সিএনজি-ট্রাক সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজি অটোরিকশা চালকসহ আরো ২জন।

আরও পড়ুন: বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অত্যন্ত মর্মাহত

সোমবার (২৬ জুন) ভোর ৫টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার ফিরোজ খানের স্ত্রী হালিমা বেগম( ৩৫) ও তার মেয়ে ছোয়ামনি (১৭)।

আরও পড়ুন: ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

আহতদেরকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে যায় বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ভোর ৫ টার দিকে একটি মিনিট্রাক ঢাকা মেট্রো ন ১৫ -২৩ ৩৬ বরগুনার জেলার বামনা থানা হতে ভাঙ্গারি মালামাল নিয়ে বরিশাল যাচ্ছিল। বরিশাল হতে ঝালকাঠিগামী সিএনজি বরিশাল মেট্রো থ ১১-১১১১ অতিক্রম করার সময় ট্রাকের ধাক্কা লাগে।

আরও পড়ুন: রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার

এসময় সিএনজিতে থাকা ড্রাইভার সহ ৪ জন যাত্রীর মধ্যে ২ জন গুরুতর আহত হয়, অন্যান্যরাও আহত হয়। আহত যাত্রীদেরকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ২ জন মারা যান।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, দুর্ঘটনায় কবলিত ট্রাক ও সিএনজি উদ্ধার করা হয়েছে।এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা