সারাদেশ

মুন্সীগঞ্জে ৮ ডাকাত গ্রেফতার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস

এ নিয়ে সোমবার (২৬ জুন) বেলা সাড়ে ১২টায় দিকে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৭মে রাত তিনটার দিকে মাওয়া ঘাটে রাতের খাবার শেষে বাড়ি ফেরার সময় ডাকাতের কবলে পড়েন আমেরিকান প্রবাসি শাহেদ রেজা সহ তার পরিবার। এ সময় ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল রাস্তায় গাছ ফেলে তাদের পথরোধ করে। তাদের সাথে থাকা ৩টি এন্ড্রয়েট মোবাইল সেট, নগদ ৬৫ হাজার টাকা, ১টি স্বর্ণের চেইন ও গ্রিন কার্ড লুটে নেওয়া হয়।

আরও পড়ুন :

এই ঘটনায় সিরাজদীখান থানায় অভিযোগের পর তথ্য প্রযুক্তির সহায়তা, গ্লোবাল লোকেশন ট্যাকিং, নিবিড় পর্যবেক্ষন ও অনুসন্ধানে ৪ জন ডাকাতকে সনাক্ত করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতেরা ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করলে অন্যান্য ডাকাত সদস্যদের আটক করে গোয়েন্দা পুলিশ।

ডাকাতির কাজে ব্যবহৃত ২ টি রামদা, ১টি করাত, ১টি হাতুরি, ১টি পিকআপ সহ ১টি গ্রিন কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদল আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। তারা প্রত্যেকেই, মুন্সীগঞ্জ জেলা ব্যতিত বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের প্রত্যেকের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আরও পড়ুন :

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার ( অপস) মো. আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা