ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রলির ধাক্কায় বাবা-ছেলে নিহত

জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদের কেনাকাটা করতে যাওয়ার সময় ট্রলির ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছেন।

আরও পড়ুন : পুকুরে ডুবে ৩ স্কুলছাত্রীর মৃত্যু

রোববার (২৫ জুন) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধর্মপুর গ্রামের বাসিন্দা একরামুল হক ও তার ছেলে মাসুদ রানা (৯)।

কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে বাবা একরামুল হক ছেলে মাসুদ রানাকে নিয়ে বাইসাইকেলে করে গ্রামের বাড়ি থেকে ফুলবাড়ী উপজেলা শহরে যাচ্ছিলেন। তাঁরা ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের চাঁদেরহাট এলাকায় পৌঁছালে একটি ইটবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ রানার মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় বাবা একরামুল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে বিকেলে তিনিও মারা যান।

নিহত মাসুদ রানার ভাই মেহেদী হাসান জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বাবা ছোটভাইকে সাইকেলের পেছনে নিয়ে ঈদের পোশাক কিনতে যান। পথে সাইকেলের পেছনে ইটবোঝাই ট্রলি ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ছোটভাই মারা যায় এবং বাবা মারাত্মক আহত হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকেলে মারা যান।

আরও পড়ুন : এক্সপ্রেসওয়েতে পুলিশসহ নিহত ২

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, ট্রলির ধাক্কায় দুজন নিহত হয়েছেন। ট্রলিচালক মিলন বাবুকে আটকের পুলিশে দিয়েছেন স্থানীয়রা। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা