সারাদেশ

কক্সবাজারে ডেইল পুনরুদ্ধার কর্মশালা

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে ভাঙ্গন ও লবণাক্ততা নিয়ন্ত্রণ এবং প্রতিবেশ ও প্রাণবৈচিত্র্যের সুরক্ষার জন্য ডেইল বা বালিয়াড়ির ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু নানা ক্ষতিকর কাজকর্ম ও অযত্ন-অবহেলায় জেলার উপকূলীয় অঞ্চলের উঁচু উঁচু সব ডেইল (বালিয়াড়ি) ধ্বংস হয়ে গেছে বা যাওয়ার পথে। যার পরিণতিতে সাম্প্রতিক বছরগুলোতে কক্সবাজারে জোয়ারে প্লাবিত এলাকা ও সামুদ্রিক ভাঙন বৃদ্ধি পেয়েছে এবং উপকূলীয় জনসম্পত্তি, প্রতিবেশ- প্রাণবৈচিত্র্য ও পর্যটন দীর্ঘমেয়াদী হুমকির মুখে পড়েছে।

আরও পড়ুন : হজ পালনে সৌদি যাচ্ছেন শুক্রবার

উপরিউক্ত পটভূমিতে দীর্ঘমেয়াদে ডেইল ও সৈকতের প্রতিবেশগত পুনরুদ্ধার ও সুরক্ষার মাধ্যমে ভাঙ্গন, লবণাক্ততা, ও প্রতিবেশগত-সংকট ব্যবস্থাপনার জন্য কক্সবাজারে, ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের অর্থায়নে, স্থানীয় বেসরকারি সংস্থা এ্যালায়েন্স ফর কো-অপারেশন এন্ড লিগাল এইড বাংলাদেশ (একলাব) এবং সাগর সেবা’র উদ্যোগে একটি ‘উপকূল সুরক্ষা কর্মসূচি’ পরিচালিত হচ্ছে।

উপকূল সুরক্ষা কর্মসূচি'র সহযোগিতায় উখিয়া উপজেলা প্রশাসন ২০ জুন ডেইল (বালিয়াড়ি) পুনরুদ্ধার এবং ব্যবস্থাপনার জন্য স্থানীয় সম্প্রদায়—সমর্থিত রিপোর্ট, কক্সবাজারে উপকূল ও সমুদ্র সংরক্ষণে পাবলিক প্রাইভেট মডেল প্রস্তাবন এবং টেকসই পর্যটন পরিকল্পনার খসড়া নিয়মাবলী তৈরি বিষয়ক একটি কর্মশালার আয়োজন করেছে। একলাবের সহ পরিচালক, মো: তানভীর শরিফের, কক্সবাজার প্রোগ্রাম, সভাপতিত্বে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : গ্রিসে ৩০০ পাকিস্তানি নিহত

কর্মশালা বিষয়ক তথ্য, উপাত্ত উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা, উম্মে মারজান জুঁই। উক্ত কর্মশালায় উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ মাহমুদ বলেন, “পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ সেক্টরে আমাদের বিভিন্ন রকম স্টেক হোল্ডার আছে। আমাদের সকলকে নিয়ে একসাথে কাজ করতে হবে। মাঝি এবং জেলেদের সাথে আলোচনা করে নৌকা রাখার জন্য আলাদা জোন করে দিলে ডেইল কম ক্ষতিগ্রস্ত হবে।”

মো: শফিউল আলম, রেঞ্জ অফিসার, উখিয়া বলেন, “আমরা সবসময়ই পরিবেশ রক্ষার জন্য কাজ করে যাচ্ছি। কাজের পাশাপাশি সকলের মধ্যে সচেতনতা থাকাও জরুরী।” এছাড়াও এই কর্মশালায় উপস্থিত ছিলেন আবু সাঈদ মুহাম্মদ শরীফ, সিনিয়র সাইন্টিফিক অফিসার অফিস, বায়োলজিক্যাল ওশানোগ্রাফি বিভাগ, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, সহ স্থানীয় লোকজন, পর্যটন, উন্নয়ন, পানি- পরিবেশ- প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও কর্মশালায় একলাবের ‘উপকূল সুরক্ষা কর্মসূচি' এর
প্রকল্প ব্যবস্থাপক, মো: মনিরুজ্জামান সহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা