সারাদেশ

সাংবাদিক নাদিম হত্যায় বিক্ষোভ ও স্মারকলিপি

জামালপুর প্রতিনিধি : জামালপুরে নির্ভিক সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার সব আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে জামালপুরে কর্মরত সাংবাদিকরা।

আরও পড়ুন : সংবিধান অনুযায়ী ভোট হবে

বুধবার (২১ জুন) দুপুরে জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্তর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

স্মারকলিপি প্রদানের আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান ও সাধারন সম্পাদক লুৎফর রহমান সহ সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।

আরও পড়ুন : গ্রিসে ৩০০ পাকিস্তানি নিহত

সমাবেশে বক্তারা বলেন, নাদিম হত্যা মামলায় গ্রেফতার ১৩ জন আসামির মধ্যে এজাহার ভুক্ত আসামি ৫ জন। সাংবাদিক নাদিমকে ইট দিয়ে মাথা থেতলে দিয়েছিল মাহবুবুল আলম বাবু চেয়ারম্যানের ছেলে রিফাতসহ অন্য আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। আসামিরা গ্রেফতার না হওয়ায় নিহত নাদিমের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। নিহত সাংবাদিক নাদিমের পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছেন স্থানীয় প্রশাসনের প্রতি।

সাংবাদিক নেতারা আরও বলেন, এই হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার, নির্দিষ্ট সময়ের মধ্যে মামলার চার্জশীট প্রদান, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর এবং নিহত সাংবাদিক নাদিমের ক্ষতিগ্রস্থ পরিবারের ভরণপোষণ ও নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে গ্রহনের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

আরও পড়ুন : বিএনপি মানুষের সাথে তামাশা করেছে

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলার কর্মরত সাংবাদিরা অংশ নেয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এদিকে জামালপুরের দেওয়ানগঞ্জে নির্ভিক সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

আরও পড়ুন : চার ইসরাইলিকে গুলি করে হত্যা

প্রসঙ্গত, গত ১৪ জুন (বুধবার) রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশিগঞ্জের পাথাটিয়ায় ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন নাদিম। স্থানীয় সাংবাদিক এবং পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এরপর তার অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার (১৫ জুন) সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেন নিহত সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম।

আরও পড়ুন : জিনপিং একজন স্বৈরশাসক

শনিবার (১৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে বকশীগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে এবং ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে মামলাটি করা হয়।

পরে শনিবার বিকেলে পঞ্চগড় জেলার সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরদিন তাকে আদালতে তোলা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা