প্রতীকী ছবি
সারাদেশ

পঞ্চগড়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বজ্রপাতে আব্দুস সালাম (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

বুধবার (২১ জুন) সকালে উপজেলার ভজনপুর ইউনিয়নের পুহাতুগছ এলাকায় ভেরসা নদীতে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম ওই এলাকার আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সালাম মঙ্গলবার রাতে বাড়ির পাশে ভেরসা নদীতে মাছ ধরার জন্য বাঁশের ফাঁদ (ডিরই) পেতে রেখে আসেন। বুধবার সকালে বৃষ্টিতে ভিজে তিনি ওই ফাঁদ থেকে মাছ সংগ্রহ করতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তিনি। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যান।

আরও পড়ুন : পাবনায় বজ্রপাতে নিহত ১

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ চৌধুরী বলেন, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু বিষয়টি নিশ্চিত হয়েছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা