সারাদেশ

মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন প্রামানিক ও পরিচ্ছন্নকর্মী মানিক দাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ১২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : সংবিধান অনুযায়ী ভোট হবে

এছাড়া একই মামলার আরও একটি ধারায় তাদেরকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ মামলার আরেক আসামি মাসুদ রানা নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস প্রদান করা হয়েছে

বুধবার (২১ জুন) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এই রায় ঘোষণা করেন।

আরও পড়ুন : গ্রিসে ৩০০ পাকিস্তানি নিহত

দণ্ডপ্রাপ্ত হেলাল উদ্দিনের বাড়ি নওগাঁ জেলায়। সেই সময় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। সুইপার মানিক দাস ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার মন্ডলাদাম গ্রামের বাদল দাসের ছেলে।

বর্তমানে মানিক পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আরও পড়ুন : বিএনপি মানুষের সাথে তামাশা করেছে

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৯ জুন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পীরডাঙ্গী কবরস্থান থেকে মাদকবিক্রেতা আকিমুল ও তার স্ত্রীকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ তারা জানান, পীরগঞ্জ থানা পুলিশের এসআই হেলাল উদ্দিন তাদের ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা সাপ্লাই করেন। সেদিন থেকেই হেলালের ওপর নজরদারি শুরু করে ডিবির সদস্যরা। পরে ঠাকুরগাঁও ডিবির একটি দল অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবা, ফেনসিডিল ও দুই কেজি গাঁজাসহ হেলাল ও তার সহযোগী সুইপার মানিককে আটক করে।

পরে এ ঘটনায় ডিবির পরিদর্শক রূপ কুমার সরকার বাদী হয়ে আটক হেলাল ও মানিকের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা