সারাদেশ

ভোলায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ভোলা প্রতিনিধি : ভোলায় শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (১৭ জুন) সকালে ভোলা সরকারি স্কুল মাঠে টুর্নামেন্টের ভার্চুয়ালি উদ্বোধন করেন সাবেক বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।

আরও পড়ুন : বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এর উদ্যোগে টুর্নামেন্টে জেলার ৪০টি কলেজ এতে অংশ নেয়। উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। এতে দৌলতখান কলেজকে ১-০ গোলেরে ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে লালমোহনের নুরনবী চৌধুরী শাওন মহাবিদ্যালয় কলেজ। দিনের অপর খেলায় ভোলা ইসলামীয় কলেজ খেলায় অংশ না নেয়ায় না অকভার পায় বাংলা বাজার ফাতেমা খানম কলেজ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন,অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা,অতিরিক্ত পুলিশ সুপার মোঃআসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রিপন চন্দ্র সাহা,জেলা ক্রীড়া অফিসার সাইদুল ইসলাম,প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু,জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ ফয়সাল,জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মুনতাসির আলম চৌধুরী রবিন সহ বিভিন্ন কলেজে অধ্যক্ষ ও শিক্ষকরা এসময় খেলা উপভোগ করেন।

আরও পড়ুন : স্কুলে সন্ত্রাসী হামলায় নিহত ২৫

আয়োজকরা বলছে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনযোগ বাড়াতে এই ধরনের আয়োজন করা হয়েছে।এভাবে খেলা চালিয়ে যেতে পারলে দেশের হারিয়ে যাওয়া ফুটবলের গৌরব ফিরিয়ে আনা সম্ভব হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা