ছবি: সংগৃহীত
সারাদেশ

মাটি চাপা পড়ে নিহত ১

জেলা প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় রাতের আঁধারে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন শ্রমিক।

আরও পড়ুন : ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

শুক্রবার (১৬ জুন) রাত ১০ টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড তেলুনিয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় ফকির আহমদকে পার্শ্ববর্তী লোহাগাড়া পদুয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : বিশ্ব মরুময়তা ও অনাবৃষ্টি প্রতিরোধ দিবস

নিহত ফকির আহমদ (৫০) আজিজনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মিশন পাড়া পাগলীর ঝিড়ির মৃত ইদ্রিস মিয়ার ছেলে। অন্যদিকে আহত আরমান উদ্দিন (১৭) একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া এলাকার মো. ইসলাম এর ছেলে।

স্থানীয়রা জানান, আজিজনগর ২নং ওয়ার্ড তেলুনিয়া পাড়ার বাসিন্দা মৃত হাফেজ মিয়ার ছেলে জামাল উদ্দিন (৪৫) ও হেলাল উদ্দিন (৩৫) বেশ কয়েকদিন ধরে বাড়ির পাশের পাহাড় কাটছিলেন।

আরও পড়ুন : সাংবাদিক নাদিম হত্যায় চেয়ারম্যান বহিষ্কার

শুক্রবার রাতে ৩ জন শ্রমিক মাটি কাটার সময় তাদের অসাবধানতায় উপর থেকে মাটি এসে ফকির আহমদ ও আরমান উদ্দিন মাটি চাপা পড়ে যায়। স্থানীয়রা আরমানকে দ্রুত উদ্ধার করলেও ফকির আহমদকে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করতে সক্ষম হন।

পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : বিশ্বজুড়ে আরও ১১০ মৃত্যু

আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরি করে রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে নিহত হয়েছে

তিনি আরও জানান, নিহতের লাশ এখনও পদুয়া সরকারি হাসপাতালে রয়েছে। লাশ আনার পরে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা