সারাদেশ

নাদিম হত্যায় জড়িতদের শাস্তির দাবি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা : জামালপুরে বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও ৭১ টিভির সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব,বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা এবং ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের যৌথ উদ্যোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন

শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টায় ঈশ্বরগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বের হয়। সমাবেশটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয় ।

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব,বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা এবং ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ব্যানারে ঈশ্বরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

আরও পড়ুন : স্কুলে সন্ত্রাসী হামলায় নিহত ২৫

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন রানা, সাধারণ সম্পাদক মো. এহছানুল হক, সহসভাপতি জাহিদ হাসান, রেজাউল করিম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক আরিফ, কোষাধ্যক্ষ ইশতিয়াক আহমেদ ইসহাক। এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক খায়রুল ইসলাম আল-আমীন, সদস্য সচিব হুমায়ুন কবির, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু, নীলকন্ঠ আইচ মজুমদার প্রমুখ।

সেখানে বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জেরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নির্দেশনায় সাংবাদিক গোলাম রব্বানীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সকল আসামিদের দ্রুত আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন সাংবাদিক নেতারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে জানান তারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা