সারাদেশ

সড়কে প্রাণ গেল ২ জনের

জেলা প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়িতে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সিরাজুল আলম খানের জানাজা সম্পন্ন

শনিবার (১০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মানিকছড়ির গাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. আলী আজগর (৩২) ও আবদুল মোতালেব (৩৫)। নিহত দুজনই হাটহাজারীর মুনিয়াপুকুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পেশায় একজন সিএনজি চালক ও অন্যজন আম ব্যবসায়ী।

আরও পড়ুন : ইউক্রেনে চলছে তুমুল লড়াই

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালের দিকে মানিকছড়ি তিনট্যহরী থেকে আম নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে গাড়িটানা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান চাপা দেয়। কাভার্ডভ্যানের চাপায় ধুমড়ে মুচড়ে যায় আমভর্তি সিএনজিচালিত অটোরিকশাটি। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশাতে থাকা দুইজন নিহত হয়।

মানিকছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আনচারুল করিম বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা