ছবি-সংগৃহীত
সারাদেশ

হাসপাতাল থেকে নবজাতক চুরি

জেলা প্রতিনিধি : নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে সদ্য ভূমিষ্ট এক কন্যা শিশুকে চুরির অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : দুই বাসের সংঘর্ষে আহত ২৫

শুক্রবার (৯ জুন) দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে এই চুরির ঘটনা ঘটে।

চুরি হওয়া শিশুটি নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের কৃষক মো. মাহফুজুর রহমান ও মোছা. হাসনা হেনা (২৫) দম্পতির সন্তান।

শিশুটির চাচা মো. মিজানুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার (৮ জুন) সকালে গৃহবধূ হাসনা হেনার প্রসব ব্যথা শুরু হলে দ্রুত তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে দুপুর ১২টার দিকে হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে কন্যা শিশুর জন্ম হয়। সারারাত রোগীর আত্মীয়রা মা ও শিশুটিকে দেখভাল করেন। পরে শুক্রবার সকালে শিশুটির দাদি ও তার মাকে হাসপাতালে রেখে বাকিরা সবাই বাড়িতে যান।

আরও পড়ুন : মানিকগঞ্জে বজ্রপাতে শ্রমিক নিহত

বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির দাদি ও মা হাসপাতালের বেডে শুয়ে ছিলেন। এ সময় হঠ্যৎ একজন মাস্ক পরিহিত নারী এসে শিশুটিকে কোলে নিয়ে ডাক্তার আসবে বলে শিশুটির মাকে বিছানা থেকে বসতে বলেন। মুহূর্তেই শিশুটিকে নিয়ে চলে যান ওই নারী। এ সময় শিশুটির দাদির চিৎকারে হাসপাতালের লোকজন আসেন। সবাই খোঁজাখুঁজি করেও শিশুটির খোঁজ পাওয়া যায়নি। পরে হাসপাতালের সিসিটিভির ফুটেজে দেখা যায়- মূল গেট থেকে শিশুটি নিয়ে ওই নারী একটি অটোরিকশা যোগে দ্রুত চলে যান।

গাইনি ওয়ার্ডে দায়িত্বরত নার্স মাহফুজা খানম বলেন, গত ৮ দিন ধরে গাইনি ওয়ার্ডের নার্সিং রুমের সংস্কার কাজ চলায় সেবিকারা ভেতরের রুম থেকে দায়িত্ব পালন করছেন। ফলে পুরো ওয়ার্ড এখন তাদের নজরে আসে না। এ কারণে চুরির বিষয়টি তাৎক্ষণিক নিশ্চিত হতে পারেননি বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন : টঙ্গীবাড়িতে বজ্রপাতে শিশুর মৃত্যু

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত)আবুল কালাম আজাদ বলেন, পুলিশ হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত নারীকে শনাক্তের চেষ্টা করছেন এবং শিশুটিকেও উদ্ধারে অভিযান চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা