প্রতীকী ছবি
সারাদেশ

মানিকগঞ্জে বজ্রপাতে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে মো. রাকিবুল ইসলাম (৩৫) নামে এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছে।

আরও পড়ুন : শেরপুরে বজ্রপাতে নিহত ২

শুক্রবার (৯ জুন) বিকেলে উপজেলার জয়মণ্টপ ইউনিয়নের বাহাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের মহসিন মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ধান কাটার পর স্থানীয় শের আলীর জমিতে নতুন করে ইরি ধান রোপণের কাজ করছিলেন রাকিবুল ইসলাম। কিন্তু হঠাৎ করে বৃষ্টি আর বজ্রপাত শুরু হয়। এ সময় শ্রমিক রাকিবুল ইসলামের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : টঙ্গীবাড়িতে বজ্রপাতে শিশুর মৃত্যু

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতের পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। পরিবারের লোকজন আসলে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা