ছবি : সংগৃহিত
সারাদেশ

বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে সম্পতির ভাগের জন্য বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে ইসমাইল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আরও পড়ুন: পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বুধবার (৭ জুন) বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এ মামলার রায় ঘোষণা করেন।

দন্ডিত ইসমাইল হোসেন জেলার সুবর্ণচর উপজেলার দক্ষিণ চর মহিউদ্দিন গ্রামের মৃত নজির আহম্মদের ছেলে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভেকেট গুলজার আহমেদ জুয়েল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সশ্রম কারাদন্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। অনাদায়ে তাকে আরও এক বছরের কারাদন্ড ভোগ করতে হবে। বিচারক তাকে সাজা দিয়ে কারাগারে প্রেরণ করে।

আরও পড়ুন: বোমা ফাটিয়ে ডাকাতি, হতাহত ৪

মামলার বিবরণে বলা হয়, ২০১৮ সালের ১০ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে দিকে বাড়ির পাশে খেতে কাজ করছিলেন নজির আহম্মদ। ওই সময় তার ছেলে ইসমাইল গিয়ে বাবার কাছে তার নামে সম্পতি লিখে দিতে চাপ দেয়।

এই নিয়ে দুজনের মধে বাকবিতণ্ডার এক পর্যায়ে ইসমাইল লোহার শাবল (খন্তা) দিয়ে তার বাবাকে কুপিয়ে গুরুত্বর জখম করে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন: রাজবাড়ীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ

এ ঘটনায় নিহতের মেয়ে আমেনা খাতুন বাদি হয়ে ভাই ইসমাইলকে আসামি করে চরজব্বার থানায় হত্যা মামলা দায়ের করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা