ছবি: সংগৃহীত
সারাদেশ

রাজবাড়ীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ 

জেলা প্রতিনিধি : সারা দেশের মতো রাজবাড়ীতেও তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত। প্রতিদিন তাপমাত্রা বেড়েই চলেছে। রোদে পুড়ে নষ্ট হচ্ছে মাঠের ফসল। এ অবস্থা থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেছেন স্থানীয়রা।

আরও পড়ুন : বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে

বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ৭ টায় সদর উপজেলার পাচুঁরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার মাঠে বিশেষ এ নামাজ অনুষ্ঠিত হয়।

এ নামাজে অংশগ্রহণ করেন মাদরাসার শিক্ষক, ছাত্র ও এলাকাবাসীসহ ৫ শতাধিক মুসল্লি। বিশেষ এ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি বা পানির জন্য প্রার্থনা করা হয়।

ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম্মনির এ নামাজের ইমামতি করেন। সবাই মিলে ২ রাকাত নামাজ আদায় করেন। নামাজের পর খুৎবা পাঠ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন তিনি।

আরও পড়ুন : পানিতে ভেসে গেল রুশ সেনারা

সরেজমিনে ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার মাঠে গিয়ে দেখা যায়, পাঞ্জাবি-টুপি পরে জায়নামাজ নিয়ে মাদরাসার শিক্ষক ও ছাত্ররা এ নামাজে অংশ নিয়েছেন। এছাড়া বিশেষ এই নামাজে অংশ নেন শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষেরা। নামজ শেষে অশ্রুসিক্ত কণ্ঠে আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করা হয়।

স্থানীয় মো. ইউনুস আলী জানান, বর্তমানে আবহাওয়ার যে অবস্থা, তাতে মানুষ থেকে শুরু করে পশুপাখি পর্যন্ত বৃষ্টির জন্য হাহাকার করছে। আজ আমরা ভান্ডারিয়া মাদরাসার আহ্বানে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করলাম। আল্লাহর দরবারে দোয়া করলাম যেন বৃষ্টি হয়।

মাদরাসা শিক্ষার্থী মো. তানিমুর রহমান জানান, সারা দেশ অসহনীয় গরম পড়েছে। অনেকদিন ধরেই বৃষ্টি হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। তীব্র এই গরমে শুধু মানুষ না পশুপাখিরাও কষ্ট পাচ্ছে। তাই আমরা রাসূল (সা.) এর সুন্নত অনুযায়ী ২ রাকাত ইসতিসকার নামাজ আদায় করলাম। বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করলাম।

আরও পড়ুন : পরিবেশ এখন প্রতিশোধ নিচ্ছে

অধ্যক্ষ আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম্মনির জানান, বিশ্ব ব্যাপী তাপমাত্রা অসহনীয় পর্যায়ে বেড়ে চলছে। বিশেষ করে আমাদের দেশে ধারণাতীত ভাবে তাপমাত্রা বেড়েছে। এই তাপমাত্রা বেড়ে যাওয়াতে মানুষসহ পশুপাখির জন্য কষ্ট হচ্ছে।

তাই বৃষ্টির জন্য আমরা বিশেষ নামাজ আদায় করেছি। আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চেয়েছি, ভিক্ষা চেয়েছি। তিনি যেন আমাদের সবার গুণাহ ক্ষমা করে দিয়ে আমাদের মাঝে বৃষ্টি দেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা