ছবি : সংগৃহিত
সারাদেশ
নোবেল বিজয়ী অধ্যাপক ড. ইউনূস

গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি: নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ঈশ্বরগঞ্জে জাতীয় পুষ্টি সেবা সপ্তাহের উদ্বোধন

বুধবার (৭ জুন) সকাল ১০টার দিকে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ এ কর্মসূচি পালন করে।

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আইনুল মারুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমান আল ইসলাম তন্ময়ের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

আরও পড়ুন: নরসিংদীতে গরমে অসুস্থ ২৫ শিক্ষার্থী

এর আগে, উপজেলার সরকারি মুজিব কলেজ প্রাঙ্গণ থেকে উপজেলা, বসুরহাট পৌরসভা ও কলেজ ছাত্রলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওই সময় ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়।

বিক্ষোভ সমাবেশে কাদের মির্জা বলেন, ড. ইউনূসকে সুদের ওপর নোবেল পুরষ্কার দেওয়া হয়েছে। আজকে তার বিচার শুরু হয়েছে। এতদিন সে কোথায় ছিল, এখন কোথা থেকে আবির্ভাব হয়েছে। সেন্টমার্টিন দ্বীপ দখল করে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চায়।

আরও পড়ুন: জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় না যুক্তরাষ্ট্র। কারণ তারা সেন্টমার্টিন দ্বীপকে ঘাটি বানাতে চায়। সেখান থেকে তারা চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ করতে চায়। বাংলাদেশকে তারা যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়।

এ সময় আরো বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর,বসুরহাট পৌরসভা যুবলীগের সভাপতি সামছু উদ্দিন নোমান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি প্রমূখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা