ছবি : সংগৃহিত
সারাদেশ

পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

আরও পড়ুন: বোমা ফাটিয়ে ডাকাতি, হতাহত ৪

গ্রেফতারকৃত মো.রুবেল (৩২) উপজেলার ভবভ্রদি গ্রামের মৃত নজির আহমদের ছেলে।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। গতকাল বুধবার (৭ জুন) রাত পৌনে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন রাত ৮টার দিকে উপজেলার বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

আরও পড়ুন: রাজবাড়ীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালের ১২ জুলাই আসামি রুবেলকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করে র‍্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়। পরে সে ওই মামলা থেকে জামিনে মুক্তি পেয়ে অজ্ঞাত স্থানে গা ঢাকা দেয়।

বিচারক দীর্ঘ শুনানি শেষে আসামিকে ১০বছরের কারাদন্ড প্রদান করে। র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা