প্রতীকী ছবি
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি : ভোলার দৌলতখানে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২

শুক্রবার (২ জুন) সন্ধ্যায় উপজেলার খায়েরহাট রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. আবুল কালাম (৪৫) ও মো. আলম (৪০)। আবুল কালাম দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও আলম ওই গ্রামের মো. সিদ্দিকের ছেলে। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

পুলিশ ও স্থানীয়রা জানান, আবুল কালাম ও আলমসহ আরও একজন মোটরসাইকেল নিয়ে দৌলতখানে যাচ্ছিলেন। পথে খায়েরহাট রাস্তার মাথা পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলে যুবদল নেতা আলম নিহত হন। গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. জাকির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ঘটনাস্থলেই আলমের মৃত্যু হয়েছে। হাসপাতাল নেয়ার পথে আরও একজন মারা গেছে বলে শুনেছেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা