সারাদেশ

ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।

আরও পড়ুন : নিহত বেড়ে ২০৭, আহত ৯০০

শুক্রবার (২ জুন) রাত ১১টার দিকে মহাসড়কের কবি শেখ ফজলুল করিম স্মৃতিকলম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রফিকুল ইসলাম (৪০), মিজানুর রহমান (৩৫) ও মুন্নি বেগম (৪৫)। রফিকুল ইসলাম পাটগ্রাম উপজেলার বেলতলী (রহমতপাড়া) গ্রামের আব্দুল গফুরের ছেলে, মিজানুর রহমান একই উপজেলার চিলার বাজার এলাকার আতিকুল ইসলামের ছেলে ও মুন্নি বেগম রংপুরের দর্শনা মোড়ের সুত্রাপুর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন : গিরিখাতে মিলল ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ

স্থানীয়রা জানায়, রংপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। পথে কালীগঞ্জের কবি শেখ ফজলুল করিম স্মৃতিকলম এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে আনার পথে একজনের মৃত্যু হয়। এ সময় সিএনজিতে থাকা নারীসহ আরও ৩ জন আহত হয়েছেন। আহতদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মুন্নি বেগমের মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা