ছবি-সংগৃহীত
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : দুর্বৃত্তের হামলায় রোহিঙ্গা যুবক নিহত

শুক্রবার (২ জুন) দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত আব্দুল গফুর মিয়াজীর ছেলে হাজী আব্দুল মমিন মিজি (৭০) এবং তার স্ত্রী নূরজাহান বেগম (৬৫)।

আরও পড়ুন : বিশ্ববিদ্যালয়ছাত্রের মরদেহ উদ্ধার

কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা স্বপন জানান, কবুতরকে খাবার দিতে গিয়ে স্বামী-স্ত্রী বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন। কবুতর ঘরের সঙ্গে বৈদ্যুতিক ক্যাবল ছিল এবং ঘরটি লোহার তৈরি । সম্ভবত ক্যাবল ছিদ্র ছিল। কবুতরের ঘরে সংস্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী মমিন মিজি আহত হন। পরে স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাড়ির অন্যরা তাদের আহত অবস্থায় দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : কিশোরগঞ্জে বজ্রপাতে শিশুর মৃত্যু

হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়ের সৈয়দ জানান, তাদের মৃত্যুতে থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা