সারাদেশ

এ্যাকাউন্ট হ্যাক করে কারাগারে যুবক

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মোবাইল ব্যাংকিং এ্যাকাউন্ট হ্যাক করে অন্যের বয়স্ক ভাতার টাকা উত্তোলন করার সময় আটক সানোয়ার ইসলাম (২৬) নামে এক যুবককে ৪৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন : স্যাংশন মোকাবিলার যোগ্যতা রয়েছে

বৃহস্পতিবার বিকালে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন এ কারাদন্ডাদেশ প্রদান করেন। একই সাথে তার ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ১৫ দিনের কারাদন্ডাদেশ দেওয়া হয়। দন্ডাদেশপ্রাপ্ত সানোয়ার ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের পশ্চিম চন্ডিপুর গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, বৃহস্পতিবার বিকালে নিজের মোবাইল ফোন থেকে টাকা উত্তোলন করার জন্য পৌরসভার নগদ এজেন্ট আবু হাসানের কাছে যান সানোয়ার ইসলাম। এসময় তিনি অন্য ভাতাভোগীদের এ্যাকাউন্ট হ্যাক করে টাকা উত্তোলন করার চেষ্টা করলে এজেন্টের সন্দেহ হয়। পরে তিনি স্থানীয়দের সঙ্গে নিয়ে সানোয়ার ইসলামকে আটক করে গোবিন্দগঞ্জ থানায় সোর্পদ করেন। এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে সানোয়ার ইসলাম অপরাধ স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জেল-জরিমানা করা হয়।

আরও পড়ুন : তুরস্কে গেলেন রাষ্ট্রপতি

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন বলেন, সানোয়ার ইসলামকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা