ছবি-সংগৃহীত
সারাদেশ

মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সদরে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় নিলুফা আক্তার (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

বৃহস্পতিবার (১ জুন) রাত ৯টার দিকে বিরাসার-লালপুর সড়কের নাটাই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিলুফা আক্তার সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামের সফর বাড়ির আকবর মাস্টারের স্ত্রী।

পুলিশ জানায়, নিলুফা আক্তার নাটাই সফর বাড়ি থেকে রাস্তার পূর্বপাশের কবরস্থানের দিকে যাচ্ছিলেন। এসময় হঠাৎ বেপরোয়া একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়৷ স্থানীয়রা নিলুফাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : আইইডি বিস্ফোরণে সেনাসদস্য নিহত

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা