ছবি-সংগৃহীত
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও এক পথচারী নিহত হয়েছেন।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

শুক্রবার (২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের চিতুলিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া গ্রামের জাহিদ হাসান শুভ (২০) এবং একই ইউনিয়নের রুহুলী গ্রামের আনতাজ আলী (৬৫)।

বঙ্গবন্ধু পূর্ব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

আরও পড়ুন : দুর্বৃত্তের হামলায় রোহিঙ্গা যুবক নিহত

স্থানীয়রা জানান, দুই যুবক মোটরসাইকেলযোগে বঙ্গবন্ধু সেতু থেকে গোবিন্দাসীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চিতুলীয়াপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আনতাজ আলীর সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশের গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক শুভ নিহত হন। মোটরসাইকেল আরোহী ও পথচারীকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথচারী আনতাজ আলীর মৃত্যু হয়। অন্যজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুন : বিশ্ববিদ্যালয়ছাত্রের মরদেহ উদ্ধার

এএসআই পলাশ বলেন, মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা