সারাদেশ

অনুমোদন ছাড়া চলছে রেস্টুরেন্টের কার্যক্রম!

ইমরান আল মাহমুদ: হোটেল ও রেস্তোরাঁ আইন তোয়াক্কা না করেই উখিয়ায় অনুমোদন ছাড়া চলছে রেস্টুরেন্টের কার্যক্রম।

আরও পড়ুন: নিহত বেড়ে ২৩৩, আহত ৯০০

তারই ধারাবাহিকতায় শুক্রবার(২ জুন) গোপন সংবাদের ভিত্তিতে ইনানী পাটুয়ারটেক এলাকায় সমুদ্রের পাড় ও মেরিন ড্রাইভ সড়ক ঘেষে গড়ে উঠা রেস্টুরেন্টে সচেতনতামূলক অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব।

হোটেল-রেস্তোরা আইন-২০১৪ এর ৮ এর ১ ধারায় উল্লেখ আছে, কোনো ব্যক্তি হোটেল বা রেস্তোরাঁ পরিচালনা করতে চাইলে নির্ধারিত ফি ও পদ্ধতিতে নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট আবেদন করতে হবে। (২) উপ-ধারা (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর আবেদনে উল্লিখিত তথ্যাবলী পরীক্ষা-নিরীক্ষা করে নিবন্ধক তার সঠিকতা সম্পর্কে-(ক) নিশ্চিত হলে নির্ধারিত সময়, পদ্ধতি ও ফরমে আবেদনকারীর অনুকূলে শর্তসহ নিবন্ধন সনদ ইস্যু করবেন।

(খ) নিশ্চিত না হলে, আবেদন নামঞ্জুর করবেন এবং কারণ লিপিবদ্ধ করে, উক্তরূপ নামঞ্জুরের বিষয়টি সিদ্ধান্ত গ্রহণের অনধিক ৩০ (ত্রিশ) কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট আবেদনকারীকে অবহিত করবেন।

উপরোক্ত আইন বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে তৎপর উপজেলা প্রশাসন। সী মাউন্ট, সানসেট রেস্টুরেন্ট সহ কয়েকটি রেস্টুরেন্টের কিচেন পরিদর্শন সহ অনুমোদন না থাকা রেস্টুরেন্টে সতর্কবার্তা প্রদান করে ইউএনও। আগামী ১মাসের মধ্যে সকল কাগজপত্র সংগ্রহ করে কার্যক্রম পরিচালনা করার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বলেন, শুক্রবার বিকেলে পাটুয়ারটেকের রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় রেস্টুরেন্টের কর্মচারীদের স্যানিটেশন সার্টিফিকেট রাখার নির্দেশ প্রদান করা হয় এবং যেসব রেস্টুরেন্টের অনুমতিপত্র নেই তাদের আগামী এক মাসের মধ্যে কাগজপত্র সহ অনুমোদনপত্র সংগ্রহ করে রাখার নির্দেশ প্রদান করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা