ছবি: সংগৃহীত
সারাদেশ

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জেলা প্রতিনিধি : ফেনী জেলার কাজির দিঘি এলাকায় কাভার্ড ভ্যানের সাথে পিকআপের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।

আরও পড়ুন : জিএমপি কমিশনার হলেন মাহবুব আলম

বুধবার (৩১ মে) রাত আড়াই টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার হোমনা উপজেলার সোয়ারামপুর গ্রামের জামাল মিয়ার ছেলে শিমুল (৩০) ও তার স্ত্রী ইয়াসমিন (২৮) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের বাকের মিয়ার ছেলে পিকআপ চালক আবু সাঈদ (২৯)।

আরও পড়ুন : উখিয়ায় বন উজাড় করছে ব্যবসায়ীরা!

আহতরা হলেন- দেলোয়ার হোসেন (৬৫) ও পিকআপের হেলপার সাগর (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বাসার মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে কুমিল্লায় যাচ্ছিল পিকআপটি। এ সময় পিকআপে শিমুল, তার স্ত্রী ইয়াসমিন এবং তাদের আত্মীয় আবু সাঈদ। রাত আড়াই টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনের কাজির দিঘি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় দ্রুতগতির পিকআপ। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুন : জাতিসংঘের এজেন্ডায় একাত্তরের গণহত্যা

আহতদের পুলিশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন এবং ২ জনকে হাসপাতালে ভর্তি করেন।

ফেনীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা উজ্জ্বল বড়ুয়া জানান, রাতে খবর পায় ফায়ার সার্ভিস। আড়াই টার দিকে ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে পল্লী বিদ্যুতের অবহেলায় মৃত্যু

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রায়হান উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় সর্বশেষ ৩ জনের মৃত্যু হয়। ২ জন গুরুতর আহত হয়েছেন। একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মরদেহগুলো মর্গে রাখা হয়েছে।

ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, দুর্ঘটনায় পিকআপে থাকা ৩ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা