ছবি : সংগৃহিত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পল্লী বিদ্যুতের অবহেলায় মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও ভূল্লীতে পল্লী বিদ্যুত সমিতির আওতাধীন বৈদ্যুতিক তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাপী বেগম (৪২) নামে এক নারী জুটমিল কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : উলিপুরে গৃহবধুর লাশ উদ্ধার

বুধবার (৩১ মে) সকালে জেলার ভূল্লীর থানার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ বোর্ডস্কুল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত গোলাপী বেগম (৪২) বোর্ডস্কুল গ্রামের রবিউল ইসলাম এর স্ত্রী। তিনি সেলিম রেজা জুটমিলের কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জুট মিল কর্মী গোলাপী বেগম ও তার এক সহকর্মী জুটমিলের রাতের ডিউটি শেষ করে সকাল সাড়ে ৮টার দিকে বারোমাড়া কান্দরের মাঝখান দিয়ে বাড়ী ফিরছিল।

আরও পড়ুন : আগ্নেয়াস্ত্রসহ মাদক কারবারি গ্রেফতার

পধিমধ্যে ঘটনাস্থল এলাকায় অকেজো কাঠের বিদ্যুৎ খুটির তার নিচে পড়ে থাকে। নিহত গোলাপী সেই তার পেরিয়ে যাওয়ার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে বলে দেখা গেছে।

মাদারগঞ্জ গ্রামবাসী জানান, পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তাদের অবহেলা ও গাফিলাতির কারণে একটি প্রাণ অকালে ঝড়ে গেলো। এরপূর্বে কিছুদিন পূর্বে বিদ্যুৎ তার পড়ে কয়েকটি গরু মারা গিয়েছিলো। আজকে সেই জায়গায় অকেজো কাঠের পিলারের তার ছিড়ে পড়ে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হলো। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি ।

আরও পড়ুন : সমুদ্র থেকে ২১ জেলেকে উদ্ধার

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান জানান, বিষয়টি খুবই দুঃখজনক। আপাতত: সেখানকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আর ঘটনায় যদি আমাদের কোনো কর্মকর্তার অবহেলা থাকে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি), আতিকুর রহমান জানান, সংবাদ শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা