ছবি: সংগৃহীত
সারাদেশ

পঞ্চগড়ে রিকশা পেলেন ৪০ জন

জেলা প্রতিনিধি : স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় পঞ্চগড়ে ৪০ জন হতদরিদ্রকে রিকশা বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

আরও পড়ুন : নতুন নিষেধাজ্ঞা আসার কারণ নেই

বুধবার (৩১ মে) জেলার রৌশনাবাগে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম মদীনাতুল ইসলাম মাদরাসা মাঠে টেকসই ও নান্দনিক রিকশা বিতরণ করেন মাদরাসার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ।

এ সময় উপস্থিত ছিলেন- মাদরাসার মুহতামিম হাফেজ মোহাম্মদ সাইফুর রহমান, শিক্ষা সচিব ও মসজিদের খতিব মুফতি আব্দুল্লাহ আল হুসাইন, আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি মাহবুবুর রহমান সাজিদ, মাহফুজ বিল্লাহ, শোয়াইব আহমদসহ স্থানীয় ওলায়ামে কেরামগণ।

আরও পড়ুন : বাইক পারাপারে নিষেধাজ্ঞা থাকছে না

জানা যায়, আসসুন্নাহ ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রকল্পের জেলার তেঁতুলিয়া, পঞ্চগড়, বোদা, আটোয়ারী ও দেবীগঞ্জ এই ৫ টি উপজেলা থেকে ৪০ জন দরিদ্র রিকশাচালক মুসল্লীকে বিনামূল্যে রিকশা বিতরণ করা হয়। এর মাধ্যমে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ধারাবাহিক কার্যক্রমের ৬৪ জেলার মধ্য থেকে ৪৭ তম জেলার বিতরণ সুসম্পন্ন হয়েছে।

এর আগে জেলার উপজেলাগুলো থেকে কর্মক্ষম দরিদ্র রিকশা চালকদের যাচাই-বাছাই করতে সংশ্লিষ্ট উপজেলার ইমাম-খতিবদের নির্বাচনে দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে তারা বাছাই পূর্বক প্রত্যেক খতিব সর্বোচ্চ ২ জনের নাম প্রস্তাব করতে পারবেন। সে হিসেবেই ফাউন্ডেশনের নিজস্ব লোকবল কর্তৃক যাচাইপূর্বক গ্রহীতাদের নির্বাচন করেন।

আরও পড়ুন : নামিবিয়ায় পোরিজ খেয়ে ১৩ জনের মৃত্যু

স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্মক্ষম গরিবদের উপার্জন উপকরণ হিসেবে রিকশা, ভ্যান, সেলাই মেশিন, মুদিমাল, গরু-ছাগল ইত্যাদি প্রদান করে আসছে। অসহায় নারীদের ব্লক-বাটিক প্রশিক্ষণপূর্বক উপকরণ কিনে দিচ্ছে।

জনকল্যাণমূলক কাজ ও দেশের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে সর্বত্র বেশ সুনাম ও প্রশংসা কুড়িয়েছে বেসরকারি এ সেবা সংস্থাটি।

আরও পড়ুন : ১৫ কেজি হরিণের মাংসসহ শিকারী আ...

প্রসঙ্গত, আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান।

২০১৮ সাল থেকে আর্তমানবতার সেবা, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা, ত্রাণ বিতরণ, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এই ধরনের কাজের মাধ্যমে একটি আদর্শ ও কল্যাণমূলক সমাজ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে আস সুন্নাহ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা