ছবি : সংগৃহিত
সারাদেশ

মুন্সীগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে শিক্ষার্থী নিহত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের মারধরে নিহাদ ঢালী (১৮) নামে দশম শ্রেনীর শিক্ষার্থী হয়েছে।

আরও পড়ুন : জিএমপি কমিশনার হলেন মাহবুব আলম

বুধবার (৩১ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিহাদ আনন্দপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র। নিহতের স্বজনদের অভিযোগ পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড করেছে, নিহাদের চাচাতো ভাই লিজন ঢালী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আনন্দপুর গ্রামের আওয়াল দেওয়ানের বাড়ির পশ্চিম পাশে জমিতে নিহত নিহাদ ঢালী ও তার চাচাতো ভাই সহ এলাকার কিশোর-যুবকরা ক্রিকেট খেলছিলো।

আরও পড়ুন : উখিয়ায় বন উজাড় করছে ব্যবসায়ীরা!

বুধবার বিকেলে খেলা চলাকালীন সময় নিহাদের সাথে তার চাচাতো ভাই লিজন ঢালীর সাথে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে লিজন নিহাদকে কিলঘুষি মারলে, অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পরে।

পরে স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, নিহতের স্বজনদের অভিযোগ বাড়ির জায়গা সম্পত্তি নিয়ে নিজেদের মধ্যে বিরোধ ছিলো। এর জেরে চাচাতো ভাই লিজন ইচ্ছে করে নিহাদকে হত্যা করতে পারে।

আরও পড়ুন : পঞ্চগড়ে রিকশা পেলেন ৪০ জন

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক অশোক চৌধুরী বলেন, মৃত অবস্থায় হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছিলো। তার শরীরের প্রাণের কোন অস্তিত্ব ছিল না। পরে পরিবারের লোকজন হত্যাকাণ্ডের অভিযোগ তুললে থানা পুলিশকে ফোন দেওয়া হয়।

নিহতের শরীরে বাহ্যিক কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত হলে বুঝা যাবে মৃত্যুর সঠিক কারণ কি।

মুন্সীগঞ্জ সদর থানার (এসআই) মিজানুর রহমান জানান, প্রাথমিক সুরতাল হলে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। পরিবার হত্যার অভিযোগ করছে। এ বিষয়ে ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা