সারাদেশ

জুয়ার আসর থেকে আটক ৭

এস আর শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরে জুয়ার সরঞ্জামসহ ৭ জনকে আটক করেছে মাদারীপুর গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন : সামাজিক স্থিতিশীলতা উন্নয়নের পূর্বশর্ত

সোমবার (২৯ মে) রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সরঞ্জামসহ ১২ হাজার ৬’শত ২০টাকা উদ্ধার করা হয়। তাদের নামে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মাদারীপুর গোয়েন্দা পুলিশ জানায়, মাদারীপুরের রাজৈর উপজেলার কদম বাড়ী গনেশ পাগলার মেলায়(কুম্ভ মেলা) অসাধু কিছু লোক জুয়া পরিচালনা করছে। এতে অতি লোভের আসায় সরল সোজা অনেক মানুষ প্রতারিত হচ্ছেন, এমন সংবাদে সোমবার গভির রাতে অভিযান পরিচালনা করে ১টি চড়কি,৬টি ছক্কা,বৌরানী ৪টি,ব্যানার কোর্ট ১টি ও নগদ ১২’হাজার ৬’শত ২০টাকা সহ ৭জনকে আটক করা হয়। আটক কৃতরা হল,উত্তম কুমার(২৭) পিতা মৃত সত্য রঞ্জন সরকার, সাং কালিয়া, নড়াগাতি, জেলা-নড়াইল। মোঃ বেল্লø হোসেন (৫৫)পিতা- মৃত- মনতাজ আলী খোকশাবাড়ী, থানা ও জেলা- সিরাজগঞ্জ। মোঃ মোসলেম মন্ডল (৪৫)পিতা- মৃত- মহর মন্ডল কান্দাপাড়া, থানা ও জেলা- সিরাজগঞ্জ। মো: হাফিজুল ইসলাম (৪০) পিতা-মৃত- মজিবুর রহমান কালিয়া কান্দাপাড়া, থানা ও জেলা- সিরাজগঞ্জ। মো: নওশাদ আলী (৪২) পিতা-মৃত ওসিম উদ্দিন পাচুড়িয়া থানা- বাগ হাতিপাড়া, জেলা- নাটোর। মাহাম মন্ডল(৪৫) পিতা- মৃত কিসমত মন্ডল কালিয়া কান্দাপাড়া, থানা ও জেলা- সিরাজগঞ্জ। মোঃ শরীফ (৫২)পিতা- মো: আফসার উদ্দিন পাচুরিয়া, বাগ হাতিপাড়া, জেলা- নাটোর।

আরও পড়ুন : ভারতে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১৬

মাদারীপুর জেলা গোয়েন্দা ওসি (ডিবি) এ ইচ এম সালাউদ্দিন জানান, আটক কৃতরা পেশাদার জুয়ারী তারা দেশের বিভিন্ন মেলায় জুয়ার আসর বসায় এবং নিজেরা প্রলোভন দেখিয়ে অন্যদের জুয়ায় টাকা লাগাতে লোভ তৈরী করে। তাদের নামে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা