সারাদেশ

ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মো. এহছানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর ব্যানারে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ওই শাহাদাৎ বার্ষিকী পালিত হয়।

দিবসটি উপলক্ষে পৌর সভার দত্তপাড়া এলাকায় ঠিকানা নামক অস্থায়ী দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভুইয়া মনি, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাহজাহান জয়পুরী, শেফালী হামিদ, সাবেক সাধারণ সম্পাদক আহসান পারভেজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী, কাউন্সিলর মেহেদী হাসান রুবেল, সাবেক কাউন্সিলর তোফাজ্জল হোসেন, খলিলুর রহমান, বিএনপি নেতা হায়দার আলী, ময়মনসিংহ জেলা (উত্তর) যুবদলের সহ-সভাপতি শাহীন ফরিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ চকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদসহ ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে আসা নেতৃবৃন্দ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা